আজ বৃহষ্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২ ইং
|
গাজীপুর রাজবাড়ি মাঠে শুরুহয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে মেলা। গত ১৯ তারিখ থেকে এই মেলা শুরু হয়ে চলবে ২৬ তারিখ রাত পরযন্ত। বিস্তারিত পড়ুন »
|
|
গাজীপুর সদরের নাওজোড় ও ঝাজর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল দুই ব্যক্তির মৃত্যু হয়। তাঁরা হলেন কালিয়াকৈরের সাকাশ্বর গ্রামের মুশফিকুর রহমান ওরফে বিপ্লব (৩৫) ও জয়দেবপুর থানার ইছড্ডা গ্রামের শুক্কুর আলী (৬০)। নিহত মুশফিকুর গাজীপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে মুশফিক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। গাজীপুরের নাওজোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর দিকে সদর উপজেলার ঝাজর এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে একটি পিকআপের চাপায় শুক্কুর আলী নিহত হন। বিস্তারিত পড়ুন »
|
গাজীপুর সদর উপজেলার শ্রীপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল শনিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ও আশুলিয়া থানার সীমান্তবর্তী শ্রীপুর গ্রামের একটি পুকুরে গতকাল সকাল নয়টার দিকে এলাকাবাসী ভাসমান অবস্থায় ওই লাশটি দেখতে পায়। খবর পেয়ে বিকেল চারটার দিকে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বিস্তারিত পড়ুন »
|
|
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ গাজীপুরে দিনব্যাপী ডিজিটাল ছবির প্রদর্শনী হয়। এর আয়োজন করে স্থানীয় শতাব্দীর প্রযুক্তি ডিজিটাল আর্কাইভ ও মো. ইউসুফ আলী ফাউন্ডেশন। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা। মো. ইউসুফ আলী ছিনেল কাজী আজিম উদ্দিন কলেজের প্রভাষক জনাব মুজিবর রহমান এর পিতা। প্রদর্শনীর অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যাপক মহসীন মোহাম্মদ আলী, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফরিদ আহমদ, এম এ বাতেন প্রমুখ। সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব। বিস্তারিত পড়ুন »
|
|
|
গাজীপুরের কালীগঞ্জে মালয়েশিয়ান প্রযুক্তিনির্ভর ‘নেক্সট বেজ রোড সিস্টেম’ এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি প্রচলিত প্রযুক্তিতে নির্মিত রাস্তার চেয়ে টেকসই ও অপেক্ষাকৃত কম খরচের। পারীক্ষামূলক এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এ প্রযুক্তিতে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
গতকাল বুধবার প্রতিমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া থেকে ডুবুরিয়া পর্যন্ত নির্মিত দুই কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন। বিস্তারিত পড়ুন »
|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে একটি সুতা তৈরির কারখানায় এক শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মাসুদ। বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেনবাজার গ্রামে। তিনি কালিয়াকৈর উপজেলার লোহাকৈড় (জামতলা) এলাকায় ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নান্নু মিয়া, আবদুল হালিম ও সাদ্দাম হোসেন।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, মৌচাক বাজার এলাকার হানিফ স্পিনিং লিমিটেডের শ্রমিক মাসুদ (১৮) গত বুধবার সকাল ছয়টার দিকে কাজে যোগ দেন। ওই দিন দুপুর দুইটার দিকে তাঁর কাজ শেষ হওয়ার পরও বাড়ি ফেরেননি। পরে... বিস্তারিত পড়ুন »
|
|
|
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এবার দুই যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের দেশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন, ঢাকার আশুলিয়ার বেদগ্রামের মোকসেদ আলম (৩০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জলজলি গ্রামের সুজন (২৫)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মৃত্যুর আগে যুবকেরা নাম, ঠিকানা জানিয়ে ডাকাতি চেষ্টার কথা স্বীকার করেছে।
বিস্তারিত পড়ুন »
|
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছেলেকে দেখে মারা গেলেন মফিজউদ্দিন (৭০)। এর তিন ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছেলে ওয়াহিদ (২৫)। মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এলাকাবাসী জানান, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ গ্রামে আমির মাস্টারের ছেলে মোস্তফার সঙ্গে ওয়াহিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তফা লাঠি দিয়ে পিটিয়ে ওয়াহিদকে আহত করে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে জনৈক জীবন মিয়া বাড়ি থেকে ওয়াহিদকে ডেকে পাশের লৌহাদির টেকে নিয়ে যান। সেখানে আবার মোস্তফার লোকজন তাঁকে পিটিয়ে রক্তাক্ত করে। ওয়াহিদের চিত্কার শুনে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতপ্রায় রক্তাক্ত ছেলেকে দেখে মফিজউদ্দিন জ্ঞান হারিয়ে পড়ে যান। বিস্তারিত পড়ুন »
|
|
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে শিউলী আক্তার নূপুর (২৮) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। জানা গেছে, ঢাকার দোহার থানার বারহা গ্রামের রশিদ খানের মেয়ে শিউলী আক্তার নূপুরকে (২৮) দীর্ঘদিন আগে স্বামী বাবলু মিয়া তালাক দেন। তালাকের পর শিউলি খ্রিষ্টান ধর্মের জেমস মণ্ডল নামের এক ছেলেকে বিয়ে করে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বাস করতেন। বিস্তারিত পড়ুন »
|
|
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার শুক্কুর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দড়িখোঁজেখানী (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
নিহতের বাবা গিয়াস উদ্দিন জানান, জুমার নামাজের পর শুক্কুর আলী (৪০) একই গ্রামে বেয়াই (মেয়ের শ্বশুর) বাড়িতে বেড়াতে যান। সেখানে জামাতা নূরুল ইসলামের সঙ্গে তাঁরই বড় ভাই জহিরুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের থামাতে গেলে ওই পরিবারের লোকজন শুক্কুর আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে গুরুতর অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ সক মৃত ঘোষণা করেন। বিস্তারিত পড়ুন »
|
|
|
গাজীপুরে সুমিতা মণ্ডলকে (২৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে তাঁর পরিবার। মামলা দায়েরের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলার একমাত্র আসামি সুমিতার কথিত প্রেমিক সুজন মণ্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা প্রত্যাহারের জন্য সুজন মণ্ডলের লোকজন সুমিতার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুমিতার ভাই আলবার্ট মণ্ডল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের গাব্রিয়েল মণ্ডলের মেয়ে সুমিতা মণ্ডল উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে সেবিকা পদে চাকরি করতেন। হাসপাতালেই থাকতেন তিনি। একই গ্রামের তুষ্ট মণ্ডলের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার (নয়াপাড়া) এলাকার ডিএমসি কারখানায় ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন। তাঁর বসবাস ছিল কারখানার ভেতরের একটি কক্ষে। সুমিতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রী পরিচয় দিয়ে সুজন প্রায়ই সুমিতাকে নিয়ে কারখানার ভেতরে রাতযাপন করতেন। গত ১১ ফেরুয়ারি রাতে সেখানেই সুমিতাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সুজন, নিয়ে যায় সুমিতার মুঠোফোন, স্বর্ণের গয়না ও টাকা। পরদিন কারখানার... বিস্তারিত পড়ুন »
|
|
|
|
|
Gazipur district was established in 1984. It consists of 5 upazilas, 46
union parishads, 710 mouzas, 2 municipalities and 1163 villages. The
upazilas are gazipur sadar, kaliakair, kaliganj, kapasia and sreepur.
Jomidar Bari, Located at Baliadi, Kaliakoir. Kalinarayana Temple, circa 1900. Built by Maharaya Kalinarayana of Bhawal. Located in Joydebpur. Vawal Rajbari, one-time home of Prince Ramendra Narayan of the Vawal Case Located in Joydebpur. Pubail Resort Vawal National Park
Gazipur District is a district of Dhaka Division, it has an area of 1741.53 km2
and is bounded by Mymensingh and Kishoreganj districts on the north,
Dhaka, Narayanganj and Narsingdi districts on the south, Narsingdi on
the east, Dhaka and Tangail districts on the west. Annual average
temperature maximum 36°C and minimum 12.7°C; annual rainfall 2376 mm.
Main rivers: old Brahmaputra, Shitalakshya, Turag, Bangshi, Balu, Banar.
Gazipur (Town) consists of 9 wards and 31 mahallas. The area of the town is 49.32 km2. The town has a population of 123531; male 52.52%, female 47.48%; density of population is 2505 per km2.
Various establishments such as Bangladesh Rice Research Institute
(BRRI), Bangladesh Agricultural Research Institute (BARI), CERDI, Seed
Certifying Agency, Security Printing Press, Machine Tools Factory,
Bangladesh Ordnance Factory, Diesel Plant, Dhaka University of Engineering and Technology (DUET) (Previously BIT:Bangladesh Institute of Technology), BRAC Dairy Farm,
Nova Poultry Limited, Cremation Ghat etc. are located here.
Bangladesh Agricultural Research Institute (BARI)
Central Extension Resources Development Institute (CERDI)
(IUT) Seed Certification Agency (SCA) Bangladesh Ordnance Factory (BOF) Bangobondhu Sheaikh Mujibur Rahman Agriculture University (BSMRAU) Bangladesh Machine Tools Factory (BMTF) Bangladesh Open University (BOU) The security Printing Press.
All official website, contact number. map, images all are here.